1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সরকারি হাসপাতালকে মানুষের আস্হার জায়গা নিয়ে আনার চেষ্টা করছি : ডিসি - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায়

সরকারি হাসপাতালকে মানুষের আস্হার জায়গা নিয়ে আনার চেষ্টা করছি : ডিসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৬২ Time View

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি:সরকারি হাসপাতাল গুলোর পরিবেশ উন্নত করে সেগুলোকে মানুষের আস্থার জায়গায় ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে সাপ্তাহিক ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় ক্লিনিং ডে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এই ক্লিনিং ডে-এর উদ্বোধন করেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসক জানান, এই উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জের প্রত্যেকটি উপজেলা হাসপাতালে সপ্তাহে একদিন ক্লিনিং ডে উদযাপন করা হবে। ক্রমান্বয়ে জেলার প্রত্যেকটি সরকারি হাসপাতালেও এই কর্মসূচি পালন করা হবে। মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে নোংরা পরিবেশ থাকার যে অভিযোগ রয়েছে, এই অবস্থার পরিবর্তন তাঁরা আনতে চান।

তিনি বলেন, আমরা সরকারি হাসপাতালকে মানুষের আস্থার জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের সকলের অসহায় মুহূর্তের একমাত্র ঠিকানা হচ্ছে সরকারি হাসপাতাল। এই ঠিকানা যদি আমরা সুন্দর রাখতে পারি, আস্থার জায়গায় নিয়ে আসতে পারি, সেজন্য আমরা সকলকে নিয়ে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, এই পরিবর্তন আমাদের নিজেদেরকেই আনতে হবে। কারণ আমরাই নোংরা করছি। যেহেতু আমরা করছি, আমাদের মধ্যেই পরিবর্তন আনতে হবে।

দোষারোপ করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। জেলা প্রশাসক ঘোষণা করেন, শুধু হাসপাতাল নয়, জেলার সবগুলো সরকারি অফিসেই এই ক্লিনিং ডে উদযাপন করা হবে, যাতে সরকারি অফিসগুলো মানুষের আস্থায় জায়গায় ফিরিয়ে নিয়ে আসা যায়। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি