1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সরকারী টানা ৩ দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের উপচেপড়া ভীড় - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

সরকারী টানা ৩ দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের উপচেপড়া ভীড়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৫৬ Time View
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। শ্রমিক দিবস সহ সরকারী ৩ দিনের ছুটি উপলক্ষে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া উপস্থিতি হয়েছে। পর্যটকদের আনাগোনায় বুকিং রয়েছে কুয়াকাটার ৯০ শতাংশ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। আগত পর্যটকরা সৈকতে হইহুল্লোরে মেতেছেন। অনেকে দলবেঁধে নোনা জলে গাঁ ভাসিয়ে উচ্ছাসে মেতেছেন। অনেকে আবার ঘোড়া, ওয়াটার বাইক কিংবা মোটরবাইকে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউ সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের নিরাপত্তায় মাঠে ট্যুরিষ্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশের তৎপরতা রয়েছে।
খুলনা থেকে আসা পর্যটক দম্পতি ফারজানা-সোহেল জানান, টানা তিনদিন ছুটি থাকায় মেয়ের বায়না। তাই কুয়াকাটা ঘুরতে এসেছি। বুধবার রাতেই এসেছি। সকাল থেকে বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখেছি। মেয়েটা অনেক আনন্দ পেয়েছে। তিনি আরও জানান, রাস্তা-ঘাট আগের থেকে অনেক ভালো হয়েছে। কিন্তু সৈকতের সৌন্দর্য আগের থেকে অনেক নাজুক। সেইসাথে খাবার হোটেলের খাবারের মান এবং দাম নিয়ে অস্বস্তি রয়েছে।
ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ কুয়াকাটা(টোয়াক) প্রেসিডেন্ট ও ইলিশ পার্ক এন্ড রিসোর্টের স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার বলেন, টানা ৩দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে উল্লেখযোগ্য পর্যটকের আগমন হয়েছে। বেশিরভাগ হোটেল-মোটেলগুলো আগেথেকেই বুকিং হয়ে গেছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, পর্যটকদের নিরাপত্তায় কুয়াকাটা সৈকতসহ পর্যটন স্পটগুলোতে ট্যুরিষ্ট পুলিশ তৎপর রয়েছে। এছাড়াও নৌ-পুলিশ এবং মহিপুর থানা পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি