1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সরকারের মধ্যে কিছু দুষ্টু লোক ঢুকেছে-এড সাখাওয়াত হোসেন খান - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে এক মাদক সেবনকারীকে আটক করে কারাগারে পাঠালেন ম্যাজিস্ট্রেট ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন না’গঞ্জ সম্মিলিত সনাতনী মঞ্চের সাথে ধানের শীষের প্রার্থী এড.আবুল কালাম’র মতবিনিময় না’গঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ) এর আলোচনা সভা, কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন লামা পৌরসভার ৭নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত শহীদনগরে আইডলস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ঠাকুরগাঁও বিমানবন্দর দ্রুত চালুর আশ্বাস তারেক রহমানের ‘এক শ্রেণির স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী গোষ্ঠী সেই আশা বিসর্জন দিয়ে গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করে ক্ষমতার স্বার্থে ইসলামকে জলাঞ্জলি দিয়েছে’ -রেজাউল করীম গলাচিপায় নির্বাচনকে কেন্দ্র করে ঘর পুড়ে ছাই

সরকারের মধ্যে কিছু দুষ্টু লোক ঢুকেছে-এড সাখাওয়াত হোসেন খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৮৭ Time View

বন্দরে ২৪ নং ওয়ার্ড বিএনপিরর প্রার্থমিক সদস্য নবায়ণ ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বন্দর থানাধীন নবীগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে এ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ইন্টেরিম সরকার ১ বছরে পার করে দিলেও জনগনকে কাঙ্খিত আশা পূরণ করতে পারেনি। দেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি আশানুরূপ পরিবর্তন করতে পারেনি। ড.মুহাম্মদ ইউনুস ভালো লোক কিন্তু সরকারের ভিতরে কিছু দুষ্টু লোক ঢুকে পড়েছে যারা বিভ্রান্তি ছড়িয়ে নিজেরদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। কিন্তু জনগণ নির্বাচিত সরকার দেখতে চায়।

তিনি আরো বলেন, গত ১৫ বছরে বিএনপি নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে চালানো হয়েছে রাজনৈতিক প্রতিশোধের দমন-পীড়ন। গ্রেফতার, গায়েবি মামলা, নির্যাতন আর সহিংস হামলায় স্তব্ধ করে রাখা হয়েছে বিরোধী রাজনীতির কণ্ঠ। আমি বিশ্বাস করি এদেশের ৭০ ভাগ মানুষ বিএনপিকে সমর্থন করে। তাইতো এই বিরাট সংখ্যক সমর্থকদের উপর আমাদের দায় দায়িত্ব অনেক। তাই আমাদেরই ১৮ কোটি মানুষের জানমালের নিরাপত্তা নিতে হবে। তাদের সুখে শান্তিতে রাখতে হবে।

২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মনির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজ্বী জাবেদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মোঃআবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃজাকির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোঃরেজা রিপন, বন্দর থানা বিএনপি সভাপতি আলহাজ্ব শাহেন শাহ্, বন্দর থানা সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি