1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সহকারী অধ্যাপক ডাঃ বশির আহমেদ খানের মানবিক সেবা ও মানুষের অসহায় মুহূর্তে পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

সহকারী অধ্যাপক ডাঃ বশির আহমেদ খানের মানবিক সেবা ও মানুষের অসহায় মুহূর্তে পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ Time View

লিয়াকত হোসাইন:নিউরো সাইন্স হাসপাতালে এক অসহায় পরিস্থিতিতে যখন কোনো সমাধানের পথ খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখনই আশার আলো হয়ে এগিয়ে আসেন মতলবের কৃতী সন্তান ও সহকারী অধ্যাপক ডাঃ বশির আহমেদ খান (Hridoy Khan)। মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তিনি অসুস্থ রোগীকে চিকিৎসা নিশ্চিত করতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন।

বড় হলদিয়া, নাউরী বাজার, মতলব উত্তর, চাঁদপুরের বাসিন্দা পারুল বেগম (৫০) হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁর পরিবার দ্রুত হাসপাতালে পৌঁছায়। কিন্তু ভর্তি ও চিকিৎসা সংক্রান্ত জটিলতায় তাঁরা দিশেহারা হয়ে পড়েন। পরে পরিবারটি মতলবের এই কৃতী চিকিৎসকের স্মরণাপন্ন হলে ঘটনাটি জানতে পেরে ডাঃ বশির আহমেদ খান কোনো দ্বিধা ছাড়াই নিজের চেম্বার থেকে বের হয়ে রোগীকে ভর্তি করানোর ব্যবস্থা করেন।

রোগীর স্বজনরা জানান, ভর্তি হওয়ার পর প্রতিদিন তিনি ফোনে রোগীর খোঁজ নিয়েছেন এবং নিজে উপস্থিত থেকে চিকিৎসার সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন। চিকিৎসকের এমন আন্তরিকতা, দায়িত্ববোধ ও মানবিক আচরণ তাঁদের গভীরভাবে স্পর্শ করেছে।

রোগীর এক স্বজন আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“আমরা মতলববাসী সত্যিই ভাগ্যবান যে ডাঃ বশির আহমেদ খানের মতো উদার ও হৃদয়বান একজন মানুষকে পেয়েছি। স্যারের এই উপকার কোনোদিন ভুলবার নয়। আমরা তাঁর প্রতি চিরকৃতজ্ঞ।”

মানবিক সেবায় এগিয়ে এসে তিনি আবারও প্রমাণ করলেন—পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবতার প্রতি অটল প্রতিশ্রুতিই একজন প্রকৃত চিকিৎসকের পরিচয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি