1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সহকারী অধ্যাপক ডাঃ বশির আহমেদ খানের মানবিক সেবা ও মানুষের অসহায় মুহূর্তে পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত - শিক্ষা তথ্য
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাতী মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন: মোহাম্মদ আলী সোনারগাঁওয়ে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণকারী জিয়া অস্ত্র সহ গ্রেফতার পটুয়াখালী-৩ আসনে প্রচারণার সময়সূচি নিয়ে উত্তেজনা: নুর-মামুনকে রিটার্নিং অফিসারের চিঠি পটিয়ার উওর সমুরা গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে গুইমারায় সিএনজি ও মোটরসাইকেল চালক মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গুইমারায় ধানের শীষের নির্বাচনী প্রচারণায় সশস্ত্র হামলার চেষ্টা, শহীদ জিয়া স্মৃতি সংসদের তীব্র নিন্দা কলাপাড়ায় ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণের লাশ বাস–মোটরসাইকেল সংঘর্ষে ছেলের মৃত্যুর এক সপ্তাহের মাথায় বাবারও মৃত্যু নারায়ণগঞ্জ বন্দরে ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহীন ভূঁইয়ার নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

সহকারী অধ্যাপক ডাঃ বশির আহমেদ খানের মানবিক সেবা ও মানুষের অসহায় মুহূর্তে পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৮১ Time View

লিয়াকত হোসাইনঃ নিউরো সাইন্স হাসপাতালে এক অসহায় পরিস্থিতিতে যখন কোনো সমাধানের পথ খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখনই আশার আলো হয়ে এগিয়ে আসেন মতলবের কৃতী সন্তান ও সহকারী অধ্যাপক ডাঃ বশির আহমেদ খান (Hridoy Khan)। মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তিনি অসুস্থ রোগীকে চিকিৎসা নিশ্চিত করতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন।

বড় হলদিয়া, নাউরী বাজার, মতলব উত্তর, চাঁদপুরের বাসিন্দা পারুল বেগম (৫০) হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁর পরিবার দ্রুত হাসপাতালে পৌঁছায়। কিন্তু ভর্তি ও চিকিৎসা সংক্রান্ত জটিলতায় তাঁরা দিশেহারা হয়ে পড়েন। পরে পরিবারটি মতলবের এই কৃতী চিকিৎসকের স্মরণাপন্ন হলে ঘটনাটি জানতে পেরে ডাঃ বশির আহমেদ খান কোনো দ্বিধা ছাড়াই নিজের চেম্বার থেকে বের হয়ে রোগীকে ভর্তি করানোর ব্যবস্থা করেন।

রোগীর স্বজনরা জানান, ভর্তি হওয়ার পর প্রতিদিন তিনি ফোনে রোগীর খোঁজ নিয়েছেন এবং নিজে উপস্থিত থেকে চিকিৎসার সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন। চিকিৎসকের এমন আন্তরিকতা, দায়িত্ববোধ ও মানবিক আচরণ তাঁদের গভীরভাবে স্পর্শ করেছে।

রোগীর এক স্বজন আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“আমরা মতলববাসী সত্যিই ভাগ্যবান যে ডাঃ বশির আহমেদ খানের মতো উদার ও হৃদয়বান একজন মানুষকে পেয়েছি। স্যারের এই উপকার কোনোদিন ভুলবার নয়। আমরা তাঁর প্রতি চিরকৃতজ্ঞ।”

মানবিক সেবায় এগিয়ে এসে তিনি আবারও প্রমাণ করলেন—পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবতার প্রতি অটল প্রতিশ্রুতিই একজন প্রকৃত চিকিৎসকের পরিচয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি