1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সাংবাদিকতায় নীতি-নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

সাংবাদিকতায় নীতি-নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩০৩ Time View

ঢাকা সোমবার ৫ মে ২০২৫ খ্রিস্টাব্দ: জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৫ উপলক্ষে নবীন প্রবীণদের অংশগ্রহণে সাংবাদিকতার নীতি নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮ টা থেকে ১১ টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে রিসোর্স পার্সন হিসেবে অংশগ্রহণ করেন স্টামফোর্ট ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর কামরুজ্জামান মজুমদার ও ফিনল্যান্ডের গণমাধ্যম বিশেষজ্ঞ ডক্টর মুজিবুর দফতরি।

প্রশিক্ষণ কর্মশালার সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রিন্ট , টেলিভিশন এবং অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক নিবন্ধন করে অংশগ্রহণ করেন।

আয়োজক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মনে করে নীতি নৈতিকতা সাংবাদিকতা পেশার প্রথম শর্ত। নীতি নৈতিকতা, নিরপেক্ষতা মাথায় রেখে ও সহিংসতা বন্ধে কাজ করতে সকলের প্রতি আহবান জানানো হয়।

প্রশিক্ষণে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর তাওহীদ হাসান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জেসমিন জাহান, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু , আইটি বিষয় উপ-কমিটির সদস্য আশরাফুল ইসলাম রোহিত,সহ- সংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন বাচ্চুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসনরা বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দেন। এদিকে সংগঠনের পক্ষ থেকে আগামী ৭ মে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিতব্য সাংবাদিক সমাবেশে সকলকে অ অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি