1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে নাঃগঞ্জ সাংবাদিক সমাজে’র বিক্ষোভ - শিক্ষা তথ্য
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে অসহায় প্রতিবন্ধী এতিমদের জমি দখল: ৩ যুগ ধরে ‘জামায়াত নেতা’ নুরুল ইসলামের দাপট রাজশাহীতে জামিনে ফিরে বিএনপি নেতার তাণ্ডব : অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর-লুটপাটের অভিযোগ রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু পুলিশ ক্লিয়ারেন্সের নামে প্রতারণা: রায়পুরে দালাল চক্রের মূল হোতা হাবিব ভূইয়া মাদক ব্যবসায়ী সোহরাবের নেতৃত্বে বাড়িঘর ভাংচুর, নারীকে মারধর ও লুটপাটের অভিযোগ কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎

সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে নাঃগঞ্জ সাংবাদিক সমাজে’র বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৫৯ Time View

মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা, সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলা এবং সারা দেশে সাংবাদিকদের ওপর নিয়মিত হামলা-মামলা ও নিপীড়নের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংবাদিক সমাজ। গত শনিবার (৯ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘নারায়ণগঞ্জ তরুণ সাংবাদিক সমাজের’ উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, “এটি কি নতুন বাংলাদেশে পরিণত হচ্ছে? যেখানে সাংবাদিকরা সবচেয়ে বেশি হামলা, মামলা ও নিপীড়নের শিকার হচ্ছেন? গণঅভ্যুত্থানের পর কেন সাংবাদিকরা টার্গেট হচ্ছেন?” বক্তারা সাংবাদিক তুহিন হত্যার মতো বর্বরোচিত ঘটনার দোষীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসি কার্যকর করার দাবি জানান।

একইসঙ্গে তারা সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলাকারীদেরও দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা নানা রকম হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। সত্য ও ন্যায়ের পথে কলম ধরলেই হামলা, মামলা ও নির্যাতন যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা চলতে থাকলে স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বই বিপন্ন হবে। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এই কর্মসূচিতে নারায়ণগঞ্জের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, সিটি প্রেসক্লাবের সাবেক সহসভাপতি উত্তম সাহা, সিটি প্রেসক্লাবের সদস্য নুর হোসেন, নিউজ২৪ নারায়ণগঞ্জের সম্পাদক মিঠুন মিয়া, সাংবাদিক তালহা, এনএএন টিভির প্রতিনিধি মো. সুমন, এসবি ওয়ান সম্পাদক লাবু আহমেদ রাজু, দৈনিক সোজাসাপটা চিফ রিপোর্টার মো. আল আমিন, দৈনিক জনদর্পণ ফটো জার্নালিস্ট নুরুল ইসলাম,

নারায়ণগঞ্জ ট্রিবিউন অনলাইন পোর্টালের সাংবাদিক হাবিবুর রহমান লিমন, সময়ের নিউজ অনলাইন পোর্টালের সাংবাদিক মেহেদী হাসান অপূর্ব, নারায়ণগঞ্জ বার্তা ২৪-এর সাংবাদিক আহমেদ আহাদ, নন্দিত টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ আলম, দ্য প্রেস নিউজের সাংবাদিক রাকিব হাসান, নারায়ণগঞ্জ বুলেটিনের সাংবাদিক সাহিবজাদা নাসিফ, ক্রাইম সিটি ২৪-এর সাংবাদিক সৌরভ বাপ্পী, মার্চ২৬ডটকম-এর সাংবাদিক আতিকুজ্জামান ভূঁইয়া, নারায়ণগঞ্জ ভিশনের তরুণ সাংবাদিক হাসাইন আহমেদ, নারায়ণগঞ্জ টাইমসের সাংবাদিক সিয়াম, বিপি নিউজের সাংবাদিক দীপ্ত দেবনাথসহ অনেকে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি