1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৭ Time View

মোঃআলাউদ্দীন মন্ডল রাজশাহী:উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে শিরোইল বাস টার্মিনাল এলাকায় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।শোভাযাত্রাটি রেলগেট এলাকা প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় কেক কাটা এবং দুপুর ১টায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব কেবল সাংবাদিকদের সংগঠন নয়, এটি উত্তরাঞ্চলের সাংবাদিকদের ঐক্যের প্রতীক। প্রতিষ্ঠার পর থেকে এ ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা, মর্যাদা প্রতিষ্ঠা ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

বক্তারা আরও উল্লেখ করেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ইতোমধ্যেই সাংবাদিকদের জন্য একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ক্লাব গণমানুষের কথা তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে।

এসময় বক্তারা সাংবাদিকদের প্রতি পেশাগত সততা, নৈতিকতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং প্রেসক্লাবকে গণমানুষের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি রাজশাহীর নবীন ও প্রবীণ সাংবাদিকরা অংশ নেন।আয়োজকরা জানিয়েছেন, সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি