1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার

সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায়

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮ Time View

 ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছে এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (ইসি) কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। আজ সোমবার ৯ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তথ্য সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণ, তাৎক্ষণিক প্রতিবেদন পাঠানোসহ নানাবিধ কাজ করেন। এ ক্ষেত্রে মোবাইল ফোন সাংবাদিকদের জন্য একটি অপরিহার্য কর্ম-উপকরণ। তিনি বলেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশনায় ভোটকেন্দ্রের নির্দিষ্ট এলাকার মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞার কথা বলা হলেও, সাংবাদিকদের বিষয়ে আলাদা করে কোনো স্পষ্ট নির্দেশনা না থাকায় মাঠপর্যায়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

বিএমএসএফ মনে করে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অযথা প্রতিবন্ধকতা সৃষ্টি হলে নির্বাচন সংক্রান্ত সংবাদ পরিবেশন ব্যাহত হবে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ইতিবাচক নয়। বিবৃতিতে আহমেদ আবু জাফর আরও বলেন, সাংবাদিকদের ভোটাধিকার ও পেশাগত স্বাধীনতা রক্ষায় নির্বাচন কমিশনের সুস্পষ্ট, লিখিত ও বাস্তবসম্মত নির্দেশনা জরুরি। নির্বাচন কমিশনের উদ্দেশ্য যদি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হয়, তবে দায়িত্বশীল সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় ব্যতিক্রম ও সুযোগ রাখা উচিত। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নির্বাচন কমিশনের কাছে দ্রুত এ বিষয়ে ব্যাখ্যা প্রদান এবং সাংবাদিকদের জন্য স্পষ্ট নির্দেশনা জারির আহ্বান জানাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি