1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সাংবাদিক সামাদ মতিন'র সহধর্মিণী প্রবীণ সাংবাদিক সুরাইয়া মতিন'র দাফন সম্পন্ন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

সাংবাদিক সামাদ মতিন’র সহধর্মিণী প্রবীণ সাংবাদিক সুরাইয়া মতিন’র দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৫৬ Time View
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সদস্য এম. সামাদ মতিন’র সহধর্মিণী প্রবীণ সাংবাদিক ও সনামধন্য আইনজীবী সুরাইয়া মতিন (৫৪) গত বুধবার (৩০ জুলাই) ভোর রাতে ফতুল্লার নিজ বাস ভবনে পৃথিবীর মায়া ছেড়ে আমাদের সকলের মাঝ থেকে চীর বিদায় নিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমার জানাজার নামাজ অদ্য বাদ জোহর ফতুল্লা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ফতুল্লা চৌধুরী বাড়ী কবরস্থানে তার মৃতদেহের দাফন সম্পন্ন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়- ফতুল্লা রেলস্টেশনের স্থায়ী বাসিন্দা মৃত হাজী নূরুল ইসলাম’র তৃতীয় কন্যা সুরাইয়া মতিন’র সহিত ১৯৮৭ সালে ইসলামী বিধান মতে এম. সামাদ মতিন’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জীবন দশায় তিনি দৈনিক খবর, চিত্র বাংলা সহ বিভিন্ন গণমাধ্যমে সততা ও সাহসিকতার সহিত সাংবাদিকতা করেছেন।
এছাড়াও তিনি ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীণ সদস্য ছিলেন। এবং নারায়ণগঞ্জ আদালত পাড়ায় দক্ষতা ও  সুনামের সহিত উকালতি করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিনজন কন্যা সহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ হতে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি