1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সাইনবোর্ডে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, ৩৬ জনের বিরুদ্ধে মামলা - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

সাইনবোর্ডে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, ৩৬ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১১১ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় নিষিদ্ধ সংগঠনের ব্যানার নিয়ে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে যুবদলের নেতাকর্মীরা। এ ঘটনায় ফতুল্লা থানায় ৩৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত শনিবার (১ অক্টোবর) গভীর রাতে সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে।

ঘটনাস্থলে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতাকর্মীরা বলেন, “আমরা লিংক রোডে রনি ভাইয়ের ব্যানার লাগাচ্ছিলাম। হঠাৎ দেখি সামনে মশাল জ্বলছে। এগিয়ে গিয়ে দেখি নিষিদ্ধ সংগঠনের ব্যানারসহ কিছু ব্যক্তি মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছে। আমরা আশঙ্কা করি তারা নাশকতার পরিকল্পনা করছে।”

এ সময় যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পরে ফতুল্লা থানার এসআই নন্দন বাদী হয়ে ৩৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন—

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হাসান শুভ, আরফান বাবু,

জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল সিনহা,

ফতুল্লা থানা যুবলীগের প্রচার সম্পাদক পাপন সরকার এবং

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরীফ হোসেন শামীম প্রমুখ।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহীদুল ইসলাম জানান,“যুবদলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করে থানায় সোপর্দ করেন। ঘটনাটির তদন্ত চলছে এবং আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি