1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পটিয়া সেলস শাখা উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর পাথরঘাটা থেকে ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৬ সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি পটিয়ায় মহিলা দলের ইফতার মাহফিল ও আন্তর্জাতিক নারী দিবস পালন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ

সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২ Time View

স্টাফ রিপোর্টার: নারী মানেই শক্তি, সাহস আর অসীম সম্ভাবনা। সমাজ, পরিবার আর স্বপ্নের প্রতিটি পথে নারীর পদচারণাই আমাদের আলোর দিশা। সকল নারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ শোভাযাত্রা বের করেছে।

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার প্রতিপাদ্য বিষয় নিয়ে সাহস ও সমর্থনে সময় এখন এগিয়ে যাবার শ্লোগানে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ৯ মার্চ সোমবার দুপুরে শোভাযাত্রা বের হয়। মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন এর পরিচালনায় এসময় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাসিনা মমতাজ। তিনি বলেন, আমি বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি।

মানব কল্যাণ পরিষদের আজীবন সদস্য সফল নারী উদ্যোক্তা সায়মা শাহিদা ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে। সম্মান ও মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে কাজ করবে। আমাদের বিদ্যমান সমাজে সমতা হোক অঙ্গীকার, মর্যাদা হোক বাস্তবতা, আর ক্ষমতায়ন হোক উন্নয়নের ভিত্তি। আমি আন্তর্জাতিক নারী দিবসে সকলকে জানাই শ্রদ্ধা ও সম্মান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর রাজিয়া খাতুন, ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার সমন্বয়ক সোহেল, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষক মিথিলা বিনতে হোসেন, সেবার আলো যুব উন্নয়ন সংস্থার পরিচালক কাজী আরমান, প্রশিক্ষক নাজিয়া সুলতানা ইতি, নারী উদ্যোক্তা আয়েশা আক্তার, অগ্রগামী নারী উম্মে সুফিয়া হ্যাপি, নুসরাত হোসেন নিশু, দিনাত জাহান, জান্নাত আরা মুনমুন, তাফুরুন নেছা লাবনী, আবিদা সুলতানা লামিয়া ও ইভা সহ অন্যান্য।

শোভাযাত্রা শেষে পবিত্র মাহে রমজান উপলক্ষে মানব কল্যাণ পরিষদের সদস্য, কর্মী ও শুভানুধ্যায়ীদের ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে ছিলো জায়নামাজ, টুপি, কোরআন শরীফ, নূরানী কায়দা, রেহাল, আতর ও নামাজ শিক্ষার বই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি