1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’

সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২১১ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানা জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলররা সরাসরি সমর্থন দিয়ে মো. সিদ্দিকুর রহমান মোল্লাকে সভাপতি এবং মো. মিজানুর রহমান প্যাদাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন। শনিবার(১৯ এপ্রিল) বেলা ১১টায় মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ প্রাংগণে এ সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা যুবদলের আহবায়ক মো. মনিরুল ইসলাম লিটন। মহিপুর থানা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান মোল্লার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। এতে প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. শাহজাহান পারভেজ, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান, কলাপাড়া পৌর যুবদলের সদস্য সচিব নাসিরউদ্দিন আহমেদ রতনসহ কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং মহিপুর ও কুয়াকাটা বিএনপি এবং যুবদলের নেতৃবৃন্দ।
সম্মেলনের এক পর্যায়ে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এ সময় তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। এ জন্য সবাইকে এখন থেকেই প্রস্ততি নিতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশ রয়েছে দলের মধ্যে কোনো বিভেদ করা যাবেনা। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে। দলের প্রতিটি নেতা-কর্মীকে জনমানুষের কাছে যেতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষের আস্থা অর্জন করে দল যাতে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে পারে সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি