1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সিলেটের সবার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ আর নেই - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

সিলেটের সবার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ আর নেই

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১০২ Time View

সেলিম মাহবুব,ছাতকঃসিলেট বিভাগের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ আর নেই। বুধবার ভোরে হার্ট এট্যাক করে চিকিৎসধীন অবস্থায় মালেশিয়াতে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিলো মাত্র ২১ বছর। দ্বীপ পড়ালেখার জন্য কিছুদিন আগে মালেশিয়াতে গিয়েছিলেন।

দ্বীপের পরিবার সিলেটের গোপালটিলায় থাকেন। তাদের মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়ি গ্রামে। তার বাবার নাম দিব্যোজ্যোতি দাস। দুই ভাইয়ের মধ্যে বড় ছিলো দ্বীপ।

দ্বীপের স্বজনরা জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আজ বুধবার ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বীপ।

দ্বীপদের প্রতিবেশি গোপালটিলার বাসিন্দা সাবেক শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) কবি পুলিন রায় বলেন, মৃত্যুর খবর শুনে সকালে তাদের বাসায় গিয়েছিলাম। তার বাবা-মা খুব কান্নাকাটি করছেন। তিনি বলেন, ইতোমধ্যে মালয়েশিয়াতে দ্বীপের ময়নাতদন্ত করা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

দ্বীপ ফেসবুকে পারিবারিক বিভিন্ন ইস্যুতে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করতেন। তাতে দ্বীপের সাথে তার মা-সহ পরিবারের অন্য সদস্যদেরও অংশ নিতে দেখা যেতো। হাস্যরসাত্মক এসব ভিডিও করে জনপ্রিয়তা পান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি