1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সুনামগঞ্জে"অপারেশন ডেভিল হান্ট"অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের ৭ জন গ্রেফতার - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ ঈদের আগে-পরের ১৫ দিনে পথে ঝরেছে ৩৫৮ প্রাণ উচ্ছৃঙ্খলা-অবহেলায় ৩৫০১ দুর্ঘটনায় আহত ৩৮৫৯ জন — সেভ দ্য রোড নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত — মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু নওগাঁয় স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্বামী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর লক্ষ্মীপুরের শিশুকে বলাৎকারের অভিযোগে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা গ্রেফতার

সুনামগঞ্জে”অপারেশন ডেভিল হান্ট”অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের ৭ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩২০ Time View
সুনামগঞ্জ প্রতিনিধিঃ- সুনামগঞ্জ জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত  জেলার বিভিন্ন থানার যৌথবাহিনীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলা যুবলীগ কমিটির সদস্য, শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ডুমরা গ্রামের বাসিন্দা দীপু রঞ্জন দাস (৪৪), বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশ্বম্ভরপুর উপজেলার হালাবাদী (গণপাড়া) গ্রামের বাসিন্দা শহীদ মিয়া (৪০), নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও শান্তিগঞ্জ থানার দেবগ্রাম গ্রামের বাসিন্দা অনিক রঞ্জন দেব (৩০), সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও সুনামগঞ্জ সদর থানার সরদাবাজ গ্রামের বাসিন্দা বকুল চন্দ্র দাস (৩৫), জগন্নাথপুর পৌরসভা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ও  জগন্নাথপুর থানার ইকড়ছই গ্রামের বাসিন্দা, আব্দুল মতিন (৪৫), নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও তাহিরপুর থানার কামড়াবন্দ গ্রামের বাসিন্দা মো. তোফাজ্জল হোসেন (২৫), ছাতক থানার জটি গ্রামের বাসিন্দা ও দোলার বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: সউদ মিয়া (৪৬) প্রমুখ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্ততি সম্পন্ন হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি