1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সুন্দরগঞ্জে গ্রামীণ জনপদ রক্ষার দাবি এলাকাবাসীর- নজর নেই প্রশাসনের - শিক্ষা তথ্য
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে গ্রামীণ জনপদ রক্ষার দাবি এলাকাবাসীর- নজর নেই প্রশাসনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৯০ Time View
শেখ মোঃ সাইফুল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ-গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ফসলি জমির সার যুক্ত উর্বর মাটি ইট প্রস্তুতকারী ভাটা মালিকের কাছে বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা বানিজ্য করলেও নজর নেই উপজেলা প্রশাসনের। অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার ৮ নং ধোপাডাঙ্গা ইউপির দক্ষিণ রাজিবপুর টোনগ্রাম মৌজায় গ্রামীণ জনপদ নষ্ট করে, ব্যাক্তি সার্থে সমতল জমির মাটি ইট ভাটায় বিক্রয় করে চলেছেন মৃত নাজির হোসেন (ভেন্ডারের) পুত্র আমিনুল ইসলাম। সাধারণ জনতার চলাচলের একমাত্র ভরসা গ্রামীণ জনপদ সড়কটিতে দীর্ঘ কয়দিন থেকে ১০/১২ টি অবৈধ কাঁকড়া গাড়ী যোগে ইটভাটায় মাটি নিয়ে যাওয়া হচ্ছে। অতিরিক্ত ভারী গাড়ী চলাচল করায়, গ্রামীণ জনপদ সড়কটি খানাখন্দের পাশাপাশি বিভিন্ন জায়গায় ধ্বসে পরেছে। বর্তমানে ঐ জনপদ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়  জনসাধারণের গ্রামীণ জনপদ রক্ষার সার্থে অবৈধ কাঁকড়া গাড়ী চলাচল বন্ধে বাঁধা প্রদান করিলে, গ্রামবাসীকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করেন, আমিনুল ইসলাম। এব্যাপারে আমিনুল ইসলামের সাথে গণমাধ্যম কর্মীর কথা হলে, তিনি জানান, উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে মাটি বিক্রয় কাজ শুরু করেছেন তিনি। ঐ দিন রাতে মুঠোফোনে কর্কশ ভাষায় সাংবাদিকের নাম জানতে চান, আমিনুল ইসলামের ছেলে। সাধারণ জনগণের সম্পদ গ্রামীণ জনপদ রক্ষায় গতকাল বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি গণ সাক্ষরিত লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সাথে কথা হলে, তিনি জানান, অভিযোগ দায়ের করেন, হাতে পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি