1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সেনাবাহিনীর বিশেষ অভিযানে রূপগঞ্জে অস্ত্র ও মাদকসহ তিন সন্ত্রাসী গ্রেফতার - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

সেনাবাহিনীর বিশেষ অভিযানে রূপগঞ্জে অস্ত্র ও মাদকসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্রসহ তিন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর  এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা আসামীরা হলেন— মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার আরশু মিয়ার ছেলে রাসেল, ব্রাহ্মণগাঁও এলাকার মনির হোসেনের ছেলে রাজন মিয়া এবং শাওন মিয়া। তারা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে আতঙ্ক সৃষ্টি করছিল বলে জানা গেছে। সেনাবাহিনী জানায়, অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি পিস্তলের গুলি, একটি শর্টগানের গুলি, ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এসব অস্ত্র ও মাদক স্থানীয় চক্রের মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর হাতে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। স্থানীয় সূত্রে জানা যায়,এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে রাসেল, রাজন ও শাওনের কারণে মুড়াপাড়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ের পরিবেশ বিরাজ করছিল। তারা নিয়মিত মাদক ব্যবসা চালাত এবং প্রতিপক্ষকে দমাতে অস্ত্র ব্যবহার করত। সেনাবাহিনীর অভিযানে তাদের গ্রেফতারের ফলে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন। প্রশাসন জানিয়েছে, রূপগঞ্জে সকল জায়গা জুড়ে মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি