1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সেনা অভিযানে অস্ত্রসহ সশস্ত্র দুর্বৃত্ত ও মাদক ব্যবসায়ীকে আটক - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ

সেনা অভিযানে অস্ত্রসহ সশস্ত্র দুর্বৃত্ত ও মাদক ব্যবসায়ীকে আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ Time View

দিদারুল হৃদয় খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি ও ফটিকছড়ির সীমান্তবর্তী এলাকা আব্দুল্লাহপুর-নানুপুরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, মাদক ও বিভিন্ন সরঞ্জামাদিসহ এক সশস্ত্র দুর্বৃত্ত মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের সেনা সদস্য এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তির নাম আব্দুল হালিম ইমন (৩৮)। তিনি ফটিকছড়ির আব্দুল্লাহপুর গ্রামের মো. শফির ছেলে।

অভিযানে সেনা টহল দল তল্লাশি চালিয়ে একটি শটগান, থ্রি-নট-থ্রি রাইফেলের ২ রাউন্ড গুলি, পিস্তলের ৬ রাউন্ড গুলি, শটগানের ৭ রাউন্ড গুলি, ৭.৬২ মিঃ মিঃ ব্ল্যাংক এ্যামোনিশন-০১ রাউন্ড, শট গানের ফায়ারকৃত কার্তুজ-১১ রাউন্ড, এ্যামোনিশন ক্লিপ-০১টি, ১৪৪ পিস ইয়াবা, ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ২টি রামদা, একটি চাইনিজ কুড়াল, ১৫টি মোবাইল ফোন, ২৫টি সিমকার্ড, একটি বডি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি