1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সৈয়দপুরে অবৈধ কয়েল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

সৈয়দপুরে অবৈধ কয়েল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৩ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি: সদরের সৈয়দপুর এলাকায় অবৈধ কয়েল কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। গত সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ। অভিযানে দুটি অবৈধ কয়েল কারখানা উচ্ছেদ করা হয়। স্পট এক ফকিরবাড়ি, সৈয়দপুর এলাকায় আল ওয়ালি কেমিক্যাল অ্যান্ড কনজিউমার লি.নামে দুটি হিট চেম্বার বিশিষ্ট কয়েল কারখানা। স্পট  দুই ফকিরবাড়ি, মাদ্রাসা রোড এলাকায় একটি হিট চেম্বার বিশিষ্ট অবৈধ লিলি ব্ল্যাক কয়েল কারখানা অভিযানকালে প্রায় ১০০ ফুট ৩/৪” ব্যাসের পাইপ, ৫০ ফুট হোজ পাইপ এবং একটি গ্যাস টানার মেশিন জব্দ করা হয়।

এছাড়া কারখানাগুলোতে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল আবাসিক ডাবল বার্ণার ৩টি (মোট ৬৩ ঘনফুট/ঘন্টা)। ৩টি হিট চেম্বার (মোট ৮০০ ঘনফুট/ঘন্টা)। সর্বমোট বিচ্ছিন্নকৃত লোড দাঁড়ায় ৮৬৩ ঘনফুট/ঘন্টা। ফলে মাসে প্রায় ২ লাখ টাকার গ্যাস সাশ্রয় হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানে উভয় কারখানার মালিকদের ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। তবে কোনো মামলা বা এফআইআর দায়ের করা হয়নি। উল্লেখ্য, টানা বৃষ্টিপাতের কারণে নির্ধারিত একাধিক স্পটে অভিযান পরিচালনা সম্ভব হয়নি বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি