1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সোনারগাঁয়ে ‘মিথ্যা’ মামলায় ব্যাবসায়ী নূরে আলমকে ফাঁসানোর অভিযোগ - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ‘মিথ্যা’ মামলায় ব্যাবসায়ী নূরে আলমকে ফাঁসানোর অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩১৫ Time View

স্টাফ রিপোর্টারঃসোনারগাঁয়ে যৌন হয়রানির অভিযোগ এনে ব্যবসায়ীকে মিথ্যা মামলায় হয়রানি করায়
অভিযোগ উঠেছে কাঁচপুরের কুতুবপুর এলাকার আখিঁ মনি ও তার মা সালমা আক্তারের বিরুদ্ধে। সোমবার (২৫ আগষ্ট) সকালে উপজেলার কাঁচপুরের কুতুবপুর এলাকায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ব্যাবসায়ী নূরে আলমের পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যাবসায়ী নূরে আলমের পরিবারের সদস্যরা বলেন, নূরে আলম সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার একজন স্বনামধন্য ব্যাবসায়ী। দীর্ঘদিন যাবৎ এ এলাকায় তিনি ও তার পরিবারের সদস্যরা শান্তিপূর্নভাবে বসবাস করে আসছেন। পাশাপাশি তিনি একটি হোটেলের ব্যাবসা পরিচালনা করে আসছেন। একটি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা
ও আখিঁ মনিদের বাড়িওয়ালা রেহেনা আক্তার পূর্ব শত্রুতার জের ধরে তাকে সামাজিকভাবে হেনস্তা ও হয়রানি করার উদ্দেশ্যে কাঁচপুরের কুতুবপুর এলাকার আখিঁ মনি ও তার মা সালমা আক্তারকে ফুঁসলিয়ে ও মিথ্যা প্ররোচনা দিয়ে যৌন হয়রানির মিথ্যা মামলা দিয়ে তাঁকে ফাঁসিয়েছেন।

যে ঘটনাটি উল্লেখ করে নূরে আলমের বিরুদ্ধে মামলাটি সোনারগাঁ থানায় দায়ের করা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ঘটনাটি সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরায় সংরক্ষিত রয়েছে। যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে সেদিন এরকম কোনো ঘটনাই সে সময় সংঘটিত হয়নি। তাই আমরা নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে অনুরোধ করছি তারা যেনো সম্পূর্ণ ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করে নূরে আলমকে এ মিথ্যা ও হয়রানি মূলক মামলা থেকে অব্যাহতি প্রদান করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি