1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ফুলপুর মহাসড়কে প্রশাসনের কৃষ্ণচূড়া গাছ রোপণ - শিক্ষা তথ্য
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর রাজবাড়ীর প্রিয় মুখ নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল গলাচিপায় ৩টি গাঁজা গাছ উদ্ধার পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করা–ড.শফিকুল ইসলাম মাসুদ জামায়াত-এনসিপি বাংলা ভাষা ও দেশ বিরোধী : মোমিন মেহেদী কলাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার উপ-সম্পাদকীয় রমজানে সাংবাদিক পরিবারের কান্না: মানবিক দৃষ্টিতে মুক্তির সিদ্ধান্ত হোক সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের

সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ফুলপুর মহাসড়কে প্রশাসনের কৃষ্ণচূড়া গাছ রোপণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৩৭ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ পরিবেশ রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে ময়মনসিংহের ফুলপুর সীমান্তের মহাসড়কের দুই পাশে ৬শ কৃষ্ণচূড়া গাছ রোপণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৩ আগস্ট) দুপুরে মহাসড়কের ফুলপুর ও তারাকান্দা উপজেলার সীমান্ত ধলী থেকে এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে ফুলপুরের দিকে আসা হয়। কৃষ্ণচূড়ার গাছ রোপণ করে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এ সময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ময়মনসিংহ উত্তর জেলার বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোতাহার হোসেন তালুকদার সহ উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক সহ গণমান্য ব্যক্তিবর্গ। ইউএনও বলেন, ‘গণমাধ্যমকর্মীরা যদি সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসেন, তাহলে সমাজ আরও এগিয়ে যাবে। পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মানুষ যত সচেতন হবে, তত পরিবেশের উন্নতি হবে। আর এ সচেতনতার দ্বায়িত্ব যদি গণমাধ্যমকর্মীরা গ্রহণ করেন- তাহলে দ্রুত এর উন্নতি ঘটবে।’ তিনি আরও বলেন, বিভিন্ন স্থান থেকে যাত্রীরা যখন গাড়িতে বসে উপজেলায় ঢোকার পথে মহাসড়কের দুই পাশে সবুজেগেরা গাছ গুলোর ফুটান্ত ফুলের রাস্তাটির সৌন্দর্যে পাখির কিচিরমিচিরে শীতল ছায়ায় পথচারীদের মনোরম পরিবেশে মন কেড়ে নেবে। অন্যান্যরা বলেন, মহাসড়কে বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত এবং সামাজিক উদ্যোগ। এটি রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এ বৃক্ষগুলি বাতাসকে পরিশোধন করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে আরও বাসযোগ্য করে তোলবে। অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে বিশুদ্ধ করবে। এছাড়াও মহাসড়কের পাশে গাছগুলো শব্দ দূষণ/ তরঙ্গ শোষণ করে শব্দকে কমিয়ে দেয় এবং গাছপালা বাতাস থেকে ক্ষতিকারক পদার্থ শোষণ করে বাতাসকে পরিষ্কার করে। এবং কি গাছের শিকড় মাটি ধরে রাখে, যা মাটি ক্ষয় রোধ করতে সাহায্য করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি