1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
স্বাধীনতা থেকে জুলাই চেতনার পালাবদল পেয়েছে : মোমিন মেহেদী - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

স্বাধীনতা থেকে জুলাই চেতনার পালাবদল পেয়েছে : মোমিন মেহেদী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১০৩ Time View

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ৫ আগস্টে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ স্বাধীনতা থেকে জুলাই চেতনা ব্যবসায়ীদের পালাবদল পেয়েছে। বিনিময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি বেড়েছে, দুর্নীতি বেড়েছে, ছাত্র-যুব-জনতার নিরাপত্তাহীনতা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, সন্ত্রাস বেড়েছে, ফেইক ধর্মীয় নেতা বেড়েছে, কমেছে মানুষের জীবনের দাম। ‘মানুষের চাওয়া-পাওয়া নিয়ে ভাবছে কি সরকার’ শীর্ষক নতুনধারার আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ১১ নভেম্বর বিকেলে চলমান রাজনৈতিক-প্রশাসনিক অস্থিরতা থেকে মুক্তির পথ বিষয়ক অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন  প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, জাতি হিসেবে বাংলাদেশীরা বারবার প্রতারিত হয়েছে। সর্বশেষ প্রতারিত হয়েছে ছাত্র আন্দোলনকে বিশ^াস করে। আর তার সর্বশেষ প্রমাণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুনধারা বাংলাদেশ এনডিবিকে সকল শর্ত পূরণ করা স্বত্বেও নিবন্ধন না দেয়া। এসময় তিনি আইন-শৃঙ্খলার চরম অবনতির চিত্র তুলে ধরে আরো বলেন, নির্বাচনের রাজনৈতিক খেলায় আমজনতার দ্রব্যমূল্য বেড়েই চলেছে, কিন্তু তা নিয়ে মোটেই মাথা ব্যথা নেই ইউনূস সরকারের। তারা আরো ৫০ বছর ক্ষমতায় থাকবার স্বপ্নে বিভোর হয়ে আছে। ছাত্র শিবির-জামায়াতের মত যুদ্ধাপরাধী ও যুদ্ধাপরাধীদের সমর্থক গোষ্ঠি ৩০ লক্ষ হত্যাকাণ্ড আর ২ লক্ষ ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিতে দিনে-রাতে ৮৬৫ হত্যাকাণ্ডকে সামনে রেখে তুলনা নির্ধারণ করবার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে অংক, ভুলে গেছে ইতিহাস; জনগণ ভোলেনি। তারা রাজনীতির নামে মানুষের সাথে প্রতারণার জবাব দিতে প্রস্তুত হচ্ছে। ইউনূস সরকারও থাকবে না, জামায়াত-শিবিরও পারবে না শাক দিয়ে মাছ ঢেকে ইতিহাসকে কালো কাপড়ে ঢেকে রাখতে। মানুষ সত্য ও সাহসের রাজপথে নামবে বাংলাদেশকে কুরাজনীতির হাত থেকে রক্ষার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি