1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
স্বাধীনতা দিবসে শিক্ষার্থী ও জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

স্বাধীনতা দিবসে শিক্ষার্থী ও জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩০০ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 51;
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং  জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত করে দেয়া হয়েছে। বুধবার বেলা বারোটায় পায়রা বন্দরের সার্ভিস জেটিতে কোষ্টগার্ডের বিসিজিএস অপরাজেয় বাংলা নামের জাহাজটি উমুক্ত করা হয়। এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ এ জাহজটি দেখতে আসেন। পরে জাহাজটি সম্পর্কে ক্ষুদে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন কোস্টগার্ডের দায়িত্বশীল কর্মকর্তারা।

জাহাজের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে উচ্ছ্বসিত হন দর্শনার্থীরা। বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালীর ৭ম শ্রেণির শিক্ষার্থী নাবিল আহমেদ বলেন, আজকে কোষ্টগার্ডের এই অনুষ্ঠানে এসে জাহাজ সম্পর্কে জেনেছি। এছাড়া শত্রুর মোকাবিলা করার পদ্ধতি সহ সকল বিষয় জানতে পেরে খুবই আনন্দ পেয়েছি। দর্শনার্থী মজিবর রহমান বলেন, বাচ্চাদের নিয়ে এসেছি জাহাজ এবং জাহাজের বিভিন্ন কৌশল দেখে তারা অনেক আনন্দ পেয়েছে। কতৃপক্ষের কোন কর্মকর্তা বক্তব্য দিতে রাজি না হওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি