1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
হবিগঞ্জ বিজিবির ৬ দিনের অভিযানে ৬৪ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

হবিগঞ্জ বিজিবির ৬ দিনের অভিযানে ৬৪ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৪৮২ Time View
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ০৬ দিনে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ১১টি পৃথক অভিযান পরিচালনা করেছে। এসকল অভিযানে মোট চৌষট্টি লক্ষ বায়ান্ন হাজার দুইশত দশ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়: গোপন তথ্যের ভিত্তিতে ১৩ জুন ৫৫ বিজিবি’র একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক স্থানে একটি ট্রাক তল্লাশি করে ১৫,৭৫,০০০ টাকা মূল্যের ভারতীয় চুইঝাল জব্দ করে।

এছাড়াও, একই দিনে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপি’র দায?িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার কাদালংকা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে তাদের বহনকৃত মালামাল রেখে পালিয়ে যায়। পরবর্তীতে, বিজিবি টহল দল কর্তৃক বর্ণিত স্থান তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী আটক করতে সক্ষম হয়।

এ ছাড়াও, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি’র) চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া বিওপি ও মাধবপুর উপজেলার হরিণখোলা, মনতলা বিওপি এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী ও সিন্দুরখান বিওপি’তে পৃথক ০৯টি অভিযান পরিচালনা করে। এসকল অভিযানে বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী কর্তৃক ফেলে যাওয়া আনুমানিক ৩,০৭,২১০ টাকা মূল্যের ৯১ বোতল ভারতীয় মদ, ১৯ কেজি গাঁজা, ৮১ বোতল ইস্কফ সিরাপ, ৩১ বোতল বিয়ার, আতশবাঁজি, চিনি এবং ০২ টি বাই-সাইকেল জব্দ করা হয়।

উল্লেখ্য, গত ০৮-১৩ জুন পর্যন্ত ০৬ দিনে শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দূর্গম এলাকাগুলোতে মোট ১১ টি পৃথক অভিযান চালায় ৫৫ বিজিবি। অভিযানে আটককৃত মালামালগুলো নিয়মানুযায়ী আইনানুগ প্রক্রিয়ায় শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃ সীমান্ত অপরাধ প্রতিরোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। তিনি বলেন, “উর্ধ্বতন দপ্তরের দিক-নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে দেশ ও সমাজকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের অখন্ডতা রক্ষায় বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এ লক্ষ্যে আমরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। উল্লেখ্য, চলতি জুন মাসের ১৩ তারিখ পর্যন্ত পরিচালিত অভিযানে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ১,২৬,১৭,২৬০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য, মাদকদ্রব্য এবং যানবাহন জব্দ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি