1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
হানাহানি-খুন-ধর্ষণ-নারী নির্যাতন বন্ধের দাবিতে কালো কার্ড প্রদর্শন ও সমাবেশ অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

হানাহানি-খুন-ধর্ষণ-নারী নির্যাতন বন্ধের দাবিতে কালো কার্ড প্রদর্শন ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৮১ Time View
হানাহানি-খুন-ধর্ষণ-নারী নির্যাতন বন্ধের দাবিতে কালো কার্ড প্রদর্শন ও সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সামনে ১৬ মে শুক্রবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার, আবু বকর সিদ্দিক রতন, রুবেল আখন্দ, আফতাব মন্ডল, সাইফুল হক রহমান, অরবিন্দ দেবনাথ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেছেন, আমরা রাজনীতির নামে অপরাজনীতির নামে যেভাবে বন্ধ চাই, তেমনই চাই খুন-ধর্ষণ-হানাহানি বন্ধ হোক। বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে তারুণ্যের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীরা সারাদেশে সহিংসতার বিরুদ্ধে গত ১২ বছর ধরে রাজপথে ছিলো-আছে-থাকবে ইনশাল্লাহ। নতুনধারা বাংলাদেশ এনডিবির স্পষ্ট বক্তব্য- আমরা হানাহানি-খুন-ধর্ষণ বন্ধে আইন-শৃঙ্খলার উন্নতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি- যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, পদত্যাগ করুন, তবু বাংলাদেশের মানুষকে বাঁচান।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, ৫ আগস্টের পর আমরা রাজনৈতিক দল করতে দেখেছি ছাত্রদেরকে, কিন্তু জনগণের পক্ষে কথা বলতে দেখিনি। কারণ তারা প্রতারণার পথ ধরে রাজপথে এসেছিলো, আছে, থাকবে। যে কারণে নারী সংস্কার, নির্বাচন সংস্কার, ঐক্যমত্ত কমিশনসহ প্রায় সকল সংস্কার কমিটি আজ জাতির কাছে প্রশ্নবিদ্ধ। দেশের মানুষ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন বিক্ষুদ্ধ।
নতুনধারার নেতৃবৃন্দ এসময় আরো বলেন, নির্মমতার পথে এগিয়ে চলছে ছাত্রদের সরকার। যে কারণে আজ ছাত্র হত্যার ঘটনা ঘটছে, হানাহানি বাড়ছে। দ্রব্যমূল্য বাড়ছে, ডলারের দাম বাড়ছে, মূল্যস্ফিতি বাড়ছে, শেয়ার বাজার লুট হচ্ছে। এমতবস্থায় স্বরাষ্ট্র, খাদ্য, শিল্প, বাণিজ্য, গণপূর্ত, তথ্য ও বন উপদেষ্টার পদত্যাগ করা উচিৎ। তারা পদত্যাগ না করলে আমরা তাদের অপসারণের দাবিরেত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি