1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
হানিফ কবীর স্মরণে ও ১৩ তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

হানিফ কবীর স্মরণে ও ১৩ তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ Time View

নারায়ণগঞ্জ মিশনপাড়া আবু জাফর আহমেদ বাবুলের কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. হানিফ কবীর স্মরণে আলোচনা ও ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২৭ ডিসেম্বর শনিবার বাদ আছর বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল’র সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন’র সঞ্চালনায় বিএনপির প্রবীর নেতা মো. হানিফ কবীর স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে কেন্দ্রীয় ভাবে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া তিনবারের সাবেক সফল সংসদ সদস্য এড. আবুল কালাম।

উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম মহাসচিব আবুল কালাম আশা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাংগঠনিক সম্পাদক নাসির উল্লাহ টিপু, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান বাদল, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ্, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বরকতুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আবেগ কাউন্সিলর হান্নান সরকার, সুলতান আহমেদ, গোলাম নবী মুরাদ। আরো উপস্থিত ছিলেন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাজী মো. মোশারফ হোসেন, সহ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জাহাঙ্গীর আলম পল্লু, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুর রব, মহানগর বিএনপি সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন,

২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফিরোজ, সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ মহসিন প্রদান, ২৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি মো. হানিফ, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর, দর্জি শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বন্দর থানা জাসাস সভাপতি আব্দুর রব মিয়া, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফিউদ্দিন সোহেল প্রদান, সহ-সভাপতি মো. সেলিম, মো. আমানত প্রধান প্রমুখ। এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্থতা কামনায় দোয়া। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সার্বিক কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মিশনপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাসুদুর রহমান জামিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি