1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
হৃদয়ে নান্দাইল সামাজিক সংগঠনের উদ্যোগে শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ - শিক্ষা তথ্য
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি

হৃদয়ে নান্দাইল সামাজিক সংগঠনের উদ্যোগে শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: “হৃদয়ে নান্দাইল” নান্দাইল উপজেলার একটি স্বনামধন্য সামজিক সংগঠন। সংগঠনটি গতকাল ২৭ ডিসেম্বর, ২০২৫ তারিখ রোজ শনিবার নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সুনামখালী গ্রামের “মকবুল হোসেন দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা” ও নাহার এতিমখানায় শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। এই মানবিক কার্যক্রমের মাধ্যমে শীতের কষ্টে থাকা এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস করে সংগঠনটি। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির অর্থ সম্পাদক শেখ শারাফাত পলাশ, দপ্তর সম্পাদক শরিফ মিয়া এবং সদস্য আবু রায়হান।

সংগঠনটির বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন মোঃ আবু ইউসুফ সোহাগ। তিনি বলেন কর্মসূচি বাস্তবায়নে যারা আর্থিক, শারীরিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি হৃদয়ে নান্দাইল পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ কবুল করুন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার তাওফিক দান করুন। আমরা সবসময় মানুষের সেবায় পাশে থাকতে চাই। জানা যায় হৃদয়ে নান্দাইল সংগঠনটি রক্তদান, বৃক্ষরোপণসহ আরও নানাবিধ সামাজিক কার্যক্রম করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি