1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
১০ শহীদের স্মরণে শোক র‌্যালি ও দোয়া মাহফিল - শিক্ষা তথ্য
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ বন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের জাতির প্রতি আহ্বান নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত জ্বালানি সংকটে থমকে যাচ্ছে মাঠের সংবাদিকতা কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী লামার কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস ২০২৬খ্রিঃ উপলক্ষে বীর শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি রূপগঞ্জে ভূমিদস্যু আন্ডা রফিক এলাকায় ফেরায় কায়েতপাড়ায় আতঙ্ক: বাউফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামনের চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন

১০ শহীদের স্মরণে শোক র‌্যালি ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৩৬ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি:মাগুরায় ২০২৪  সালের ৪ আগস্ট নিহত শহীদ মেহেদী হাসান রাব্বি, শহীদ ফরহাদসহ ১০ জন শহীদের স্মরণে এক শোক র‌্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় মাগুরা পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

ঢাকা রোডস্থ সেই স্থানে যেখানে শহীদ রাব্বি ও ফরহাদ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সেখান থেকেই শোক র‌্যালির সূচনা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মেহেদী হাসান রাব্বির স্মৃতিস্তম্বে এসে শেষ হয়।  পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রস্থলে।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন,  অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী ও যুগ্ন আহবায়ক কিশোর এবং যুবদল, কৃষক দল ,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেখানে আর কখনোই ফ্যাসিবাদী শাসন চলতে দেব না। শহীদের রক্ত আমাদের চেতনার প্রেরণা।

দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি