1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
১৩ তারিখে নতুন সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে কাঁধে নিয়ে- জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান - শিক্ষা তথ্য
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জাটকা নিধনে সচেতনতামূলক সভা ও মানববন্ধন কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে………… ড. শফিকুল ইসলাম মাসুদ লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি

১৩ তারিখে নতুন সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে কাঁধে নিয়ে- জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৮ Time View

বাউফল প্রতিনিধিঃ বিগত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা আমাদেরকে চাঁদাবাজি টেন্ডারবাজি মামলাবাজি ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। এই বাংলাদেশকে পাল্টে দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। ১৩ তারিখের সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে কাঁধে নিয়ে, ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন যদি আমাদেরকে সুযোগ দেন, তবে আমাদের দুই হাতের ১০ আঙ্গুলের চেয়েও দেশটা পরিস্কার থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে (৬ ফেব্রুয়ারী) শুক্রবার বেলা ১২টায় পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান। 

বাউফল উপজেলা জামায়াতে ইসলামি আমির মাওলানা ইসহাকের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী জনসভায়, বিশেষ অতিথির  বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জামায়াতে ইসলামীর  সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল মহানগরী আমির জহির উদ্দিন বাবুর, পটুয়াখালী জেলা আমির নাজমুল হোসেন, ছারছীনা দরবার শরীফের ছোট হুজুর আরিফ বিল্লাহ সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড.শফিকুল ইসলাম মাসুদ। আয়োজিত জনসভায় জেলা, বিভাগ ও উপজেলার ১১দলীয় জোটের প্রার্থীরা অংশ গ্রহন করেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি