1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
১৪তম জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নারায়ণগঞ্জ জেলা টিম - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৪তম জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নারায়ণগঞ্জ জেলা টিম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ Time View
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে আরেকটি গর্বের মুহূর্ত। ১৫ জনের নারায়ণগঞ্জ কিকবক্সিং টিম আগামী ১৪তম জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে। বাংলাদেশ কিকবক্সিং এসোসিয়েশনের আয়োজনে ২৭,২৮ ডিসেম্বর ২০২৫ ঢাকায় অনুষ্ঠিতব্য এই জাতীয় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও বিভাগের সেরা কিকবক্সাররা অংশ নেবেন।
এই প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে কিকবক্সিং টিমের পক্ষে বিভিন্ন ওজন শ্রেণিতে দক্ষ ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। দীর্ঘদিনের কঠোর প্রশিক্ষণ, নিয়মিত অনুশীলন ও শৃঙ্খলার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করে খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে নিজেদের সক্ষমতা প্রমাণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
নারায়ণগঞ্জ কিকবক্সিং টিমের কোচ ও কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের খেলোয়াড়রা ভালো ফলাফল অর্জন করে জেলার সম্মান অক্ষুণ্ণ রাখবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও প্রতিনিধিত্ব করার সুযোগ সৃষ্টি হবে।
এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা নারায়ণগঞ্জ কিকবক্সিং টিমের খেলোয়াড়দের প্রতি শুভকামনা ও সমর্থন জানিয়েছেন।
আমরা বিশ্বাস করি, নারায়ণগঞ্জ কিকবক্সিং টিম ১৪তম জাতীয় প্রতিযোগিতায় সফলতা অর্জনের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করবে।
নারায়ণগঞ্জ জেলা কিকবক্সিং অংশগ্রহণকারী দলে রয়েছেন রাকিবুল ইসলাম ইফতি, তানজিম আহমেদ আলভী, শাওন ঢালী, সাইফ হৃদয় ইমন, মোঃ ইলিয়াস খান, মোঃ ইফাদ খান, সুরেন চাকমা, নুসরাত জাইমা, সামিয়া জাহান রোজ, ইরফান ইমতিয়াজ, ইসরাত জাহান, আফরিন ইসলাম, জাহিন লাবিবা, মোঃ নিবীড় হোসেন, ফারহান খান।
বার্তা প্রেরক
রাকিবুল ইসলাম ইফতি
টিম ম্যানেজার, নারায়ণগঞ্জ কিকবক্সিং টিম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি