1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
২৯ আগস্ট জুমাবার হযরত আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরীর নেতৃত্বে পটিয়া জশনে জুলুস সফল করার আহবান - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২৯ আগস্ট জুমাবার হযরত আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরীর নেতৃত্বে পটিয়া জশনে জুলুস সফল করার আহবান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৯৯ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী চট্টগ্রাম দক্ষিণ জেলার আয়োজনে, সূফি দর্শন গবেষণা পরিষদ ও মওলা সুলতানপুরী (ক:) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দ:) আগামী ২৯ আগস্ট জুমাবার পটিয়ায় অনুষ্ঠিত হবে। এতে ছদারত করবেন সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মা:), দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা:)।

জুলুসটি চক্রশালা গিরিশ চৌধুরী বাজার থেকে শুরু হয়ে পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসে জমায়েত, তকরীর, জুমার নামাজ আদায় ও আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে। উক্ত জুলুস সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল কমল মুন্সির হাট গাউসুল আজম জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান ও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মা:) ও মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা;)।

আলহাজ্ব নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে ও সাকিব উদ্দিনের সঞ্জালনায়  অনুষ্ঠিত সভায় জুলুস সফল করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন আবু তৈয়ব, ইন্জিনিয়ার জসীম উদ্দিন, মাওলামা হাফেজ ফারুক,  মুহাম্মদ রফিক, ইন্জিনিয়ার মুহাম্মদ জাকের,  মুহাম্মদ বাদশা মেম্বার, আবুল কালাম মেম্বার, ডা: মো: হোসেন, মো: এয়াছিন, সরোয়ার উদ্দীন, কানুন উদ্দীন, হারুনুর রশীদ, নাজিম উদ্দীন, আবু নোমান, ডা: শহীদুল ইসলাম,  ইন্জিনিয়ার মুহাম্মদ ফারুক, জিয়া উদ্দিন এরশাদ, হেলাল উদ্দিন, নেয়ামত উল্লাহ, আবদুল বায়েছ, রেজাউল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি