1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
৩১ দফা বাস্তবায়ন করে, এদেশের মানুষের মুখে হাঁসি ফুটাবে বিএনপি: ভিপি রাজিব - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

৩১ দফা বাস্তবায়ন করে, এদেশের মানুষের মুখে হাঁসি ফুটাবে বিএনপি: ভিপি রাজিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১০২ Time View
নিজস্ব সংবাদদাতা: দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষ প্রতীকের বিকল্প কিছু নাই। আগামী ফেব্রুয়ারী মাসের জাতীয় নির্বাচনে যদি বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে ৩১ দফা বাস্তবায়ন করে এদেশের মানুষের মুখে হাঁসি ফুটাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর এ কারণেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচী ঘোষণা দিয়েছেন।
‎বুধবার (২২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৪ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব এসব কথা বলেছেন।
লিফলেট বিতরণ শেষে মাশুকুল ইসলাম রাজিব বলেন- দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি’র ৩১ দফা এখন সময়ের দাবী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান’র নেতৃত্বে একটি নতুন, স্বচ্ছ ও জনগণমুখী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
‎লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা-কর্মীবৃন্দ শ্লোগান দেয় ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক।’ এ স্লোগানকে সামনে রেখে সাধারণ জনগণ, পথচারী ও দোকানদারদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে মাশুকুল ইসলাম রাজিব ভোট চেয়ে গণসংযোগ করেন।
‎৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণাকালে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা বিএনপি নেতা ওলি আহম্মেদ, মোঃ বাতেন, মোঃ ইউনূস, মোঃ ইসলাম, মোঃ ফারুক, মোঃ নবি, শরিফ প্রমূখ।
‎এছাড়াও ফতুল্লা থানা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলাদল সহ বিএনপি’র অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি