1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
৩১ বছরের বঞ্চনা! রূপগঞ্জে টেকনোলজিস্টদের আলটিমেটাম: ১০ম গ্রেড না পেলে ৪ ডিসেম্বর থেকে 'শাটডাউন' - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

৩১ বছরের বঞ্চনা! রূপগঞ্জে টেকনোলজিস্টদের আলটিমেটাম: ১০ম গ্রেড না পেলে ৪ ডিসেম্বর থেকে ‘শাটডাউন’

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১৮ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘ দিনের বৈষম্য এই কর্মবিরতির মূল চালিকাশক্তি হলো বেতন কাঠামোতে দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার অভিযোগ। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ৩১ বছর ধরে ১১তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন। আন্দোলনকারীরা জানান, ২০১৫ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় টেকনোলজিস্টদের জন্য ১০ম গ্রেড নির্ধারণ করলেও তা আজও কার্যকর হয়নি। একই যোগ্যতাসম্পন্ন অন্যান্য ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড দেওয়া হলেও তারা বঞ্চিত। ১৯৯৪ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড দেওয়া হয়েছে। ২০১৩ সালে নার্সদের ১০ম গ্রেড দেওয়া হয়েছে। ২০১৮ সালে কৃষি ডিপ্লোমাধারীদেরও ১০ম গ্রেড দেওয়া হয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত থাকা সত্ত্বেও তাদেরকে অবহেলিত ও জীবন-মানের দিক থেকে পিছিয়ে রাখা হয়েছে। একইভাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাব সেন্টারে কর্মরত ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা (৩ডিসেম্বর) বুধবার সকাল ৮ থেকে দুপুর ১২ টা পর্যন্ত অর্ধবেলা কর্মবিরতি পালন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ও নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহ সভাপতি বিএমটিএ আলমগীর কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গাফফার মোল্লা,ফার্মাসিস্ট মোঃ বাদল মিয়া, ফার্মাসিস্ট শাহজাদি হারুন, ফার্মাসিস্ট চন্দনা বিশ্বাস,মেডিকেল টেকনোলজিস্ট রেডিও গ্রাফী সেলিনা সুলতানা, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব গোলাম মোস্তফা, সেনিটারী ইন্সপেক্টর নুরুল ইসলাম, ইপিআই আওলাদ হোসেন প্রমুখ ।

এ বিষয়ে বক্তারা বলেন,আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ ৩১ বছর ধরে ১১তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত। ২০১৫ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় টেকনোলজিস্টদের ১০ম গ্রেড নির্ধারণ করলেও তা এখনও কার্যকর হয়নি। বৈষম্য দূর করতে আসা সরকার যদি আমাদের দিকে না তাকায় তাহলে অবহেলার শিকার হবো আমরা। দুঃখজনক যে, স্বাস্থ্য সেবার মতো গুরুত্বপূর্ণ এ বিভাগে অবহেলিত পেশাজীবিদের।জীবন মানে পিছিয়ে রাখা হয়েছে। তাই আমরা অবিলম্বে ১০ গ্রেড বাস্তবায়ন চাই। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এদিকে গত কয়েকদিনের এমন কর্মসূচির কারনে রূপগঞ্জ উপজেলায় চিকিৎসা নিতে এসে পরীক্ষা, নিরীক্ষা, ও স্বাস্থ্যসেবা পেতে চরম ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। তারা কর্মবিরতির কারনে এমন ভোগান্তি পোহাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি