1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের চ্যাম্পিয়ন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল যশোর বেজপাড়ায় অভিযান চালিয়ে ১ টি সুটার গান ও ককটেলসহ ১ জনকে আটক করেছে র‍্যাব-৬ এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ গলাচিপায় ছাত্রনেতার মৃতুতে প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের চ্যাম্পিয়ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ২১২ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছেন। রবিবার(০৪ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ খেলার মাঠে প্রতিযোগিতার ক্রিকেট ক্রিকেট ইভেন্ট’র উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন, খেপুপারা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হক, শরীরচর্চা শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, মধ্য টিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.কাওসার হোসেন,
খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ আব্দুল জব্বার, লালুয়া এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয় শরীরচর্চা শিক্ষক ও ক্রিকেট ইভেন্ট’র আহবায়ক মো.আবুল বাসার, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় সিনিয়র শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, ক্রীড়া শিক্ষক আবুল হোসেন ব্যাপারী, শাহিন সিকদার, নাসির উদ্দীন, আবদুল হান্নান, মো.মনিরুজ্জামান, নূর সাইদ, মো.রাসেল, সংবাদকর্মী সাইফুল ইসলাম রয়েলসহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।
ফাইনাল খেলায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় টসে জয়লাভ করে বিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। মহিপুর কো-অপারেটি মাধ্যমিক বিদ্যালয় ৮৫ রান করেন এবং ৫ রানে জয়লাভ করেন। এ জয়ের ফলে তারা পটুয়াখালী জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান খান বলেন, আজ ক্রিকেট ইভেন্টের শেষ হয়েছে। আগামীকাল ভলিবল এবং ব্যাডমিন্টন ইভেন্টের খেলা চলবে। এছাড়াও মঙ্গলবার এথলেটিক প্রতিযোগিতার মাধ্যমে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি হবে। সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন। এবং প্রতি ইভেন্টেড চ্যাম্পিয়নরা পটুয়াখালী জেলা পর্যায়ে অংশ নিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি