1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৮৭ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 243.04373; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:‘জীবনব্যাপী ডায়াবেটিস’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন ডা. মো. আল আমিন (কনসালটেন্ট মেডিসিন), ডা. সালাউদ্দিন মাহমুদ তুহিন, ডা. নোমান পারভেজ, ডা. মো. নূর উদ্দিন, ডা. নাঈমুল ইসলাম, ডা. আতাউর রহমান, ডা. তুষার আহমেদ, ডেন্টাল সার্জন ডা. তরিকুল ইসলাম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি গলাচিপা শাখার এরিয়া ম্যানেজার পাপড়ি মল্লিক, প্রোগ্রাম অর্গানাইজার পিজুষ বালা, মহুয়া রহমান প্রমুখ। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে, ডায়াবেটিস ইনসুলিনের দাম কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, ডায়াবেটিস রোগীদেরকে পুষ্টি খাবার খেতে হবে। ডায়াবেটিসের রোগীরা নিয়মিত নিয়ম মেনে যদি একটু সতর্ক থাকেন তবে অধিকাংশ ক্ষেত্রে অল্প ওষুধেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন। ডায়াবেটিসের কারণে হার্ট ও প্রেসারসহ নানা জটিলতা দেখা দেয়। সকল পর্যায়ের সকলকেই ডায়াবেটিস প্রতিরোধের জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি