1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের বিশাল জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের বিশাল জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১০৬ Time View

পটিয়া সংবাদ দাতা:-আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী চট্টগ্রাম দক্ষিণ জেলার আয়োজনে, সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ ও মওলা সুলতানপুরী (ক:) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দ:) ২৯ আগষ্ট শুক্রবার সকালে  পটিয়ায় অনুষ্ঠিত হয়। এতে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করেন  সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব  শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মা:)। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা:)।

এতে হাজার হাজার আশেকে রাসূলের উপস্থিতিতে জুলুসটি চক্রশালা গিরিশ চৌধুরী বাজার বাইপাস চত্ত্বর হতে  শুরু হয়ে পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসে জমায়েত হয়। অসংখ্য পীর মাশায়েখ, দরবারের আওলাদে পাক, দেশ বরেন্য ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ/ বুদ্ধিজীবিদের আলোচনা, তকরীর পেশ শেষে জুমার নামাজ আদায় ও আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জুলুসের কার্যক্রম সম্পন্ন হয়। এ উপলক্ষে আয়োজিত  আলহাজ্ব নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে ও আবু তৈয়বের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন আশরাফী, চেয়ারম্যান  মফজল আহাম্মদ চৌধুরী, ফজল আহমেদ সওদাগর, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন,

শাহজাদা কিবরিয়া হোসেন আজম, মাওলামা হাফেজ ফারুক, মাওলানা জয়নাল আবেদীন নয়ন, মাওলানা ইয়াসিন খায়েরী, রফিক আহমেদ, আমান উল্লাহ আমিরী,  ইন্জিনিয়ার মুহাম্মদ জাকের, ডা: মো: হোসেন, মোহাম্মদ এয়াছিন, সরোয়ার উদ্দীন, কানুন উদ্দীন, হারুনুর রশীদ, আবু নোমান, নাজিম উদ্দীন, আবদুল মান্নান,   মোহাম্মদ লোকমান, ডাক্তার শহীদুল ইসলাম,  ইন্জিনিয়ার মুহাম্মদ ফারুক,  সাকিব উদ্দিন,  জহিরুল ইসলাম জিসান, জিয়াউদ্দিন এরশাদ, হেলাল উদ্দিন, নেয়ামত উল্লাহ, আবদুল বায়েছ, মিজান ও মানিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি