1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
দ্বিতীয় বারের মত সোনালী লাইফ একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

দ্বিতীয় বারের মত সোনালী লাইফ একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৯৪ Time View

মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধি:২য় বারের মত Commonwealth Partnership Summit & Business Excellence Awards অর্জন সোনালী লাইফের বাংলাদেশের শীর্ষস্থানীয়, দ্রুতবর্ধনশীল জীবন বীমা প্রতিষ্ঠান, সোনালী লাইফ ইন্স্যুরেন্স বীমা খাতে তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরুপ দ্বিতীয় বারের মত কমনওয়েলথ পার্টনারশীপ সামিট এন্ড বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড -এ একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে।

২৯ আগস্ট (শুক্রবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত কনকর্ড হোটেলে জমকালো এক অনুষ্ঠানে সোনালী লাইফ এর পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করেন সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল।

এসময় আরো উপস্থিত ছিলেন, সোনালী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ আজিম, প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) হাসিব রেজা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল, এজিএম মিজানুরর হমান এবং ডেপুটি ম্যানেজার মাহমুদুর রহমান।

এ বছর সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৬টি পৃথক বিভাগে, পুরস্কার অর্জনের মর্যাদা লাভ করে যা হল ঃ
১। ডিজিটাল ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার
২। ইন্স্যুরটেক ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার
৩। এডুকেশন ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার
৪। বেস্ট মার্কেটিং ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার
৫। নিউ ইন্স্যুরেন্স প্রোডাক্ট অব দ্য ইয়ার এবং
৬। বেস্ট কাস্টমার সার্ভিস ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার

এই স্বীকৃতি সোনালী লাইফকে কেবল বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি প্রভাবশালী বীমা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

উল্লেখ্য, ইতিপূর্বে ২০২৩ সালেও সোনালী লাইফ ৬টি ক্যাটাগরিতে কমনওয়েলথ পার্টনারশীপ সামিট এবং বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডের স্বীকৃতি লাভ করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি