1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শ্রীপুরের ৫নং দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিকী নির্বাচন ঘোষণা - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

শ্রীপুরের ৫নং দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিকী নির্বাচন ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৫৩ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি:মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিকী নির্বাচন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে  ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । শনিবার বেলা ১০ টা থেকে দ্বারিয়াপুর সম্মিলনী ডিগ্রি কলেজে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দ্বারিয়াপুর ইউনিয়নের মোট ৪৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।নির্বাচনে সভাপতি পদে রফিকুল আলম প্রদীপ ও নওশের মোল্যা সাধারণ সম্পাদক আলী রেজা ও মকিদ হাসান, সাংগঠনিক সম্পাদক রোকন বিশ্বাস ও জামাল বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করেন ।

নির্বাচন পরিচালনায় টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক খান হাসান ইমাম সুজা ও সহকারী টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মোঃ আলমগীর হোসেন।

নির্বাচনকালীন সময়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, উপজেলাা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুন্সি রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নির্বাচনে রফিকুল আলম প্রদীপ ৪২ ভোটে সভাপতি, আলী রেজা ৩২ ভোটে সম্পাদক ও রোকন বিশ্বাস ৩ ভোটে বেশি পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি