1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফুলপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী রামিম গ্রেফতার - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

ফুলপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী রামিম গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের কর্মী মাহমুদুল হাসান রামিমকে গ্রেফতার গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(১ সেপ্টেম্বর) রাত ১০ টায় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাহমুদুল হাসান রামিম (২০) উপজেলার রহিমগঞ্জের চক ঢাকিরকান্দা গ্রামের হাবিবুল্লাহ হবি ছেলে। সে রহিমগঞ্জ ইউপির ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যগণ কতৃক একে অপরের সহায়তায় গত ১৫ ই আগস্ট এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস উপজেলার বওলার কুকাইল গ্রামে পালন করে এবং অজ্ঞাত স্থানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে বলে শপথ বাক্য পাঠ সহ সরকার বিরোধী বক্তব্য ও মিছিল করে জনমনে ভীতি (বিভ্রান্ত) সৃষ্টি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মকাণ্ডের ভিডিও প্রচার করার অপরাধে ফুলপুর থানার দায়ারকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয় । 

উক্ত ভিডিওতে রামিমকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি জানান, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ধারা ৮/৯/১২/১৩ রুজু করে গত ১৭ আগস্টের দায়ারকৃত মামলা নং ১২ এর (মামলার এজহারভুক্ত ৭ নম্বর আসামি) অনুযায়ী রহিমগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মাহমুদুল হাসান রামিমকে সোমবার রাতে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি