1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ভবিষ্যতের জন্য নিজেদের সুযোগ্যভাবে গড়ে তুলতে হবে: প্রফেসর ড. ইকবাল হোসেন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

ভবিষ্যতের জন্য নিজেদের সুযোগ্যভাবে গড়ে তুলতে হবে: প্রফেসর ড. ইকবাল হোসেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ Time View
নিজস্ব সংবাদদাতা: শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. ইকবাল হোসেন বলেছেন- সমৃদ্ধি, সম্প্রীতি ও শান্তির সূচকে আমরা জাতীয়ভাবে এখনও অনেক পিঁছিয়ে আছি। এটা বর্তমান ও ভবিষ্যৎ দুই প্রজন্মের জন্যই অধিকতর কাজের একটি ক্ষেত্র ও সুযোগ। সকল মানবিক গুণাবলীর পাশাপাশী শিক্ষার্থীদের অবশ্যই মৌলিক ও গভীর জ্ঞান এবং কারিগরী ও যোগাযোগ উপস্থাপন দক্ষতা অর্জনের মধ্য দিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের সুযোগ্যভাবে গড়ে তুলতে হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে ফতুল্লা থানাধীন কাশীপুরে দারুচ্ছুন্নাহ্ কামিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাশীপুর নাগরিক সমাজ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনটির সভাপতি আনিসুর রহমান জামান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিল্পপতি দীল মোহাম্মদ ইমরান, দন্ত চিকিৎসক ডাঃ কামরুজ্জামান সুজন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মঈনুল হোসেন রতন, সিনিয়র সহ-সভাপতি সরদার সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী প্রমূখ। আয়োজকরা জানান, অনুষ্ঠানে কাশীপুর ইউনিয়নের ৫টি স্কুল ও মাদরাসার এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি