1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
৮ দফা দাবিতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

৮ দফা দাবিতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: চাকুরী চাই,  জমির তিনগুন মূল্য চাই এ দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। শুক্রবার বেলা সাড়ে এগারোটায় জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও শিক্ষিত বেকার যুব সমাজের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও আন্দোলনের সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর, জামাল মৃধা, হাসান মৃধা, জুলিয়া ও মীম সহ এলাকার লোকজন।
বক্তারা বলেন, জমি অধিগ্রহণের সময় প্রতি পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজনকে চাকুরি ও জমির তিনগুণ মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। গত এক বছর ধরে তারা এ দুই দাবি সহ ৮ দফা দাবিতে আন্দোলন করছেন। কিন্তু তাদের কোন দাবি না মেনে উল্টো নিরীহ গ্রামবাসীদের নামে  মামলা দিয়ে হয়রানি করছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। অবিলম্বে তাদের ৮ দফা দাবি মানা না হলে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি