1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
না'গঞ্জে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

না’গঞ্জে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ Time View
নিজস্ব সংবাদদাতা: পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নগরীতে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতে এর সভাপতি ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এর চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ্ এর নেতৃত্বে একটি বিশাল র‌্যালী অনুষ্ঠিত হয়।
নগরীর নিতাইগঞ্জের বাইতুল ইজ্জত জামে মসজিদের সংলগ্ন হতে র‌্যালীটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে র‌্যালীটি শেষ হয়। সৈয়দ বাহাদুর শাহ্ বলেন- সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাম্প্রদায়িক সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। চারিদিক চলমান মব বন্ধ করতে হবে।
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে পায়ে হেঁটে ও যানবাহনে করে স্বতঃস্ফূর্তভাবে মুসল্লীরা ও-ই  র‌্যালীতে অংশগ্রহণ করেন। পরে বিশ্ব নবীর জীবনী নিয়ে আলোচনা, দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাতে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী আল আবেদী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল হাসান লিংকন, নারায়ণগঞ্জ জেলা জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সভাপতি মোঃ হাবীবুর রহমান সহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি