1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪০ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে রাবি শাখা ছাত্রদল। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এই প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

ঘোষিত প্যানেল অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে রাবি শাখার সহ-সভাপতি শেখ নূর উদ্দিন আবির, সাধারণ সম্পাদক (জিএস) পদে রাবি শাখার দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে রাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়াও অন্যান্য পদে মনোনীত প্রার্থীরা হলেন- ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহকারী ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, সহকারী সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অথী, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম রিদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নুর নবী।

এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মারুফ হোসেন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাইমুল ইসলাম নাইম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক এ আর রাফি খান, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ), কার্যনির্বাহী সদস্য-১ মিনারুল ইসলাম মেঘ, কার্যনির্বাহী সদস্য-২ সাঈদ হাসান ইবনে রুহুল, কার্যনির্বাহী সদস্য-৩ মাহবুব মোর্শেদ ইল্লিন ও কার্যনির্বাহী সদস্য-৪ পদে মো. আশরাফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি