1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমতলীতে সাবেক সেনা সদস্যর বিরুদ্ধে নির্যাতন ও জমি দখলের অভিযোগ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

আমতলীতে সাবেক সেনা সদস্যর বিরুদ্ধে নির্যাতন ও জমি দখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ Time View

আমতলী (বরগুনা) প্রতিনিধি:বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের ১০ থেকে ১২টি পরিবার এক সাবেক সেনা সদস্যর দীর্ঘদিনের নির্যাতন ও জমি দখলের চেষ্টা থেকে রেহাই পেতে অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, সোনাখালী মৌজার জে.এল নং-২৩, এস.এ খতিয়ান নং-৩০১-এর অধীনে মোট ১২.৬০ একর জমি রয়েছে। এর মধ্যে বাদী সাফিয়া বেগমের স্বামী মো. আব্দুল মজিদ পৈত্রিক সূত্রে ১.৩৬ একর জমির মালিকানা ও ভোগদখল বজায় রেখে আসছিলেন।

অভিযোগে বলা হয়, গত ৩১ আগস্ট আব্দুল মজিদ নিজের জমিতে হালচাষ করতে গেলে স্থানীয় সাবেক সেনা সদস্য আব্দুল গফফার (৪৫), তার পিতা আব্দুল মান্নান আকন (৬৫), ভাই শাহিন আকন (৩৫) ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম মিয়া (৬০) দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। এতে আব্দুল মজিদ ও তার স্ত্রী সাফিয়া বেগম গুরুতর আহত হন।

এরপর ৩ সেপ্টেম্বর বাদী সাফিয়া বেগম চারজনকে আসামি করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য গাজীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দেন।

বাদী সাফিয়া বেগম অভিযোগ করেন, আসামি আব্দুল গফফার সেনাবাহিনী ও পরবর্তীতে র‌্যাবে চাকরিরত অবস্থায়ও এলাকার সাধারণ মানুষকে নানা প্রলোভন দেখিয়ে প্রতারণা করেছেন। চাকরির সুযোগ করে দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া ছাড়াও ভয়ভীতি প্রদর্শন এবং নানা অপকর্মের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আব্দুল গফফার মোবাইল ফোনে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

গাজীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রনজিৎ কুমার সরকার বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী যথাসময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি