1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কক্সবাজারের হত্যা মামলার আসামি কলাপাড়ায় গ্রেফতার - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

কক্সবাজারের হত্যা মামলার আসামি কলাপাড়ায় গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩২ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কক্সবাজার জেলার রামু থানার হত্যা মামলার পলাতক আসামী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা এলাকা হতে গ্রেফতার করছে পটুয়াখালী র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী র‌্যাব-৮ সিপিসি-১, ও কক্সবাজার র‌্যাব-১৫, এর একটি যৌথ আভিযানিক দল রবিবার রাত ৮.০০ ঘটিকায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রামু উপজেলার উল্টাখালী গ্রামের মো. ইব্রাহিম (২০) কে, মহিপুর থানার সদর মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রাম হতে গ্রেফতার করেছেন। র‍্যাব সুত্রে জান যায়, গত ২ জুলাই মোঃ সোহেল (১৭) প্রতিদিনের ন্যায় জীবিকার তাগিদে আটো রিস্কা নিয়ে বের হন, এর পর থেকেই নিখোঁজ হন সোহেল।
০৩ জুন সকালে রামু উপজেলার রশিদনগর এলাকার একটি নালায় সোহেলের রক্তাক্ত মৃত দেহ পানিতে ভেসে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মৃত সোহেলের পিতা রিয়াজ উদ্দিন, পরিবারের লোকজন নিয়ে মৃত দেহ সনাক্ত করেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে রামু থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে,পড়ে সুরাতাহাল রিপোর্ট প্রস্তুত করার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।  এ বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে গত ৪ জুলাই কক্সবাজার জেলার রামু থানা একটি হত্যা মামলা দায়ের করেন, যাহার মামলা নং-১৫, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড।
র‍্যাব-৮ সিপিসি-১, কোম্পানি অধিনায়ক স্কোয়াডন  লিডার রাশেদ জানান, আসামীকে গ্রেফতার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রবিবার রাতেই মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মহিপুর থানার ওসি মো. মাহমুদ হাসান বলেন, আসামি ইব্রাহিমকে সোমবার বিকেলে রামু থানা পুলিশ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা তাদের থানার উদ্দেশ্য নিয়ে চলে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি