1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
যশোরে ১৭ পিচ স্বর্ণেরবারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

যশোরে ১৭ পিচ স্বর্ণেরবারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৬ Time View

বেনাপোল প্রতিনিধিঃ যশোর মহাসড়কের দারাজহাট এলাকায় হাসান ফিলিং স্টেশন এর সামনে বিজিবির অভিযানে প্রায় ২ কেজি (১.৯৩৪ কেজি) ওজনের ১৭ টি স্বর্ণেরবারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার  সকাল সাড়ে ১১ টার সময় যশোরের কোতয়ালী থানাধীন নড়াইল-যশোর মহাসড়কের দারাজহাট এলাকা থেকে বিজিবি অভিযান পরিচালনা করে ১৭ পিচ স্বর্ণেরবারসহ একজনকে আটক করা হয়। আটক আসামী হলেন, ফরিদপুর জেলার জয়পাশা উপজেলার বোয়ালমারী থানার ধুলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে সঞ্জয় সরকার (৩৭)। আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল।  আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩,০৮,৩১,৮২৮/- (তিন কোটি আট লক্ষ একত্রিশ হাজার আটশত আঠাশ টাকা  যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘ দিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি