1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ন্যায্য জ্বালানি রূপান্তরে ক্যাবের প্রস্তাবিত নীতি নিয়ে রাজশাহীতে আলোচনা সভা - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

ন্যায্য জ্বালানি রূপান্তরে ক্যাবের প্রস্তাবিত নীতি নিয়ে রাজশাহীতে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ Time View

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীরাজশাহীতে গণমাধ্যমের সঙ্গে ন্যায্য জ্বালানি রূপান্তর বিষয়ে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রস্তাবিত “জ্বালানি রূপান্তর নীতি ২০২৪” নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর আলকার মোড়ে মাইডাস রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মো: জুলফিকার আলী, সভাপতি, ক্যাব যুব সংসদ রাজশাহী। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন গোলাম মোস্তফা মামুন, সাধারণ সম্পাদক, ক্যাব রাজশাহী জেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শামসুল আলম, উপদেষ্টা, ক্যাব বাংলাদেশ। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার খাদেমুল ইসলাম, উপদেষ্টা (অভিযোগ), ক্যাব বাংলাদেশ; কাজি গিয়াস, সভাপতি, ক্যাব রাজশাহী জেলা, সুলতান মাহমুদ সুমন, সিনিয়র ভাইস চেয়ারম্যান, রাজশাহী চেম্বার অব কমার্স; লেখক ও সাহিত্যিক মাহবুব সিদ্দিকী; এবং সিনিয়র সাংবাদিক রেজাউর করিম রাজু।

বক্তারা তাদের আলোচনায় বলেন, জ্বালানি খাতকে টেকসই, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে হলে একটি কার্যকর নীতি গ্রহণ সময়ের দাবি। ক্যাব প্রস্তাবিত “জ্বালানি রূপান্তর নীতি ২০২৪” দেশের সার্বিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জ্বালানি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভায় রাজশাহী প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটি, বাংলাদেশ সাংবাদিক সংস্থা, বরেন্দ্র প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামসহ স্থানীয় ও জাতীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা গণমাধ্যমকে ন্যায্য জ্বালানি রূপান্তর বিষয়ে জনগণকে সচেতন করতে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি