1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কুয়াকাটায় জেলের জালে ৩০ কেজি ওজনের "ট্রেভ্যালি ফিশ" ২৪ হাজারে বিক্রি - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

কুয়াকাটায় জেলের জালে ৩০ কেজি ওজনের “ট্রেভ্যালি ফিশ” ২৪ হাজারে বিক্রি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে খবির নামের এক জেলের জালে ধরা পড়েছে একটি বিশাল তবলা মাছ। শুক্রবার সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরে তহুরা মৎস্য আড়তে নিয়ে আসা হলে এলাকাজুড়ে হইচই পড়ে যায়। ভির করে শতশত মানুষ। স্হানীয়ভাবে এটাকে তবলা মাছ যা “ট্রেভ্যালি ফিশ” নামে পরিচিত। এ মাছ সুস্বাদু, প্রোটিনসমৃদ্ধ এবং মাংসে কাঁটা কম থাকে বলে ভোজনরসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কুয়াকাটা অঞ্চলে এটি “তবলি”, “বগা” কিংবা “খাঁদিয়া” নামেও পরিচিত।
ধরা পড়া মাছটির ওজন প্রায় ৩০ কেজি।মাছটি নিয়ে জেলে খবির মহিপুর তহুরা মৎস আড়তে  উঠতেই মাছটি বিক্রি হয়েছে ২৪ হাজার টাকায়, যা কেজি প্রতি প্রায় ৮০০ টাকা দরে বিক্রি হয়। এ সময় মাছ দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
মৎস্যজীবীরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকায় এই প্রজাতির মাছ সচরাচর পাওয়া গেলেও এত বড় আকারের মাছ খুব একটা ধরা পড়ে না। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলের জালে যে মাছটি পাওয়া গিয়েছে এটি ক্যারেনজিট ফ্যামিলির ফ্যাজেলি জাতীয় মাছ। এ মাছটি আকারে অনেক বড় হয়। এটি গুরুত্বপূর্ণ মাছ এটির অর্থনৈতিক গুরুত্বও রয়েছে অনেক। আশা করছি এ জাতীয় জেলেদের জালে বেশি বেশি ধরা পড়বে। এসব মাছ আহরণের মাধ্যমে জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি