1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কাশীপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কাশীপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৫ Time View
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে বিনামূল্যে এক অস্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত খিলমার্কেট শেখ বাড়ি সংলগ্ন এলাকায় এসো আলোর সন্ধানে যুব সংগঠন এর সহযোগিতায় বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ এর সভাপতি মোঃ কাজী সোহাগ’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপি’র সহ-সভাপতি কবীর প্রধান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- কাশীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আরিফ মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাশীপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম, শেখ হাজী মোঃ ওসমান গণি মাইজভান্ডারী, শেখ মোঃ এলাহি বক্স, শেখ মোঃ মনির হোসেন, এসো আলোর সন্ধানে যুব সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নবী হোসেন।
ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, ওজন ও রক্তচাপ মাপা হয়। পাশাপাশী ফিজিওথেরাপি সেবা প্রদান করেন বিশেষজ্ঞ শারমিন ইসলাম।
রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ এর সভাপতি কাজী সোহাগ বলেন- “সেবাই শক্তি, মানবতাই মন্ত্র।” রক্তযোদ্ধারা সবসময় মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ আয়োজনে স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণে
উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ এর রক্ত বিষয়ক সম্পাদক মোঃ আলী, সদস্য মোঃ আলী হোসেন, সক্রিয় সদস্য মোঃ ইব্রাহিম, মোঃ শফিকুল ইসলাম বাবু, আব্দুল কাদের, মোঃ হাসান, মোঃ আব্দুল্লাহ, মোঃ আজমির প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি