1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদে কাশেম সভাপতি ও রফিক সম্পাদক নির্বাচিত হয়েছে - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদে কাশেম সভাপতি ও রফিক সম্পাদক নির্বাচিত হয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

নার্গিস আক্তার স্মৃতিঃ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। নির্বাচনে এক’শ ৫৩ জন ভোটারের মধ্যে এক’শ ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল হুদা লিটন জানান, কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ভাবে সাংবাদিকরা ভোট প্রদান করেন। নির্বাচনে ২৮টি পদের জন্য ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি পদে আবুল কাশেম, কার্যকরি সভাপতি পদে জাকির হোসেন চৌধুরী কামাল, সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে হাজী সাইফুল ইসলাম বিজয়ী হয়েছেন। সাংবাদিকদের সরাসরি ভোটে নির্বাচিত কমিটি আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আল আমিন দেওয়ান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজী, আহ্বায়ক সদস্য সচিব খসরু মৃধা, বাসন থানার সাব ইন্সপেক্টর মোঃ দুলাল মিয়া, পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোসা খান রানা, আহ্বায়ক সদস্য কামাল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠিত নির্বাচন পর্যবেক্ষণ করেন।

গাজীপুর বাসন থানা সংলগ্ন জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যালয়ে সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা হলেন, সভাপতি মুহাম্মদ আবুল কাশেম (দৈনিক যুগান্তর), কার্যাকরী সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল (কাল বেলা), সহ—সভাপতি নাজিম উদ্দিন (ঢাকার ডায়ালগ), ইব্রাহিম খন্দকার (আজকের বসুন্ধরা) ও আওলাদ হোসেন (দুর্নীতি সমাচার), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ( আমার দেশ ও চ্যানেল এস), সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রধান (বঙ্গ বাজার), লোকমান হোসেন পনির (নতুন ভোর) ও মৃনাল কান্তি চৌধুরী (নাগরিক ভাবনা),

সাংগঠনিক সম্পাদক হাজী সাইফুল ইসলাম ( নিউন ন্যাশন) দপ্তর সম্পাদক নাছির উদ্দিন ( বাংলার নবকন্ঠ), অর্থ সম্পাদক রাশেদউল হোসেন কমল (এই বাংলা) আইন সম্পাদক মো. মানিক মিয়া ( আজকের জনবাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল (মোহনা টেলিভিশন), ধর্ম বিষয়ক সম্পাদক পারভেজ মিয়া (বাংলাদেশ সমাচার), ক্রীড়া সম্পাদক ইব্রাহিম খলিল (ভোরের আলো) মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার (ভোরের আলো)। এছাড়া নির্বাহী সদস্য—১ বেলায়েত হোসেন শামীম (রূপালী বাংলাদেশ), নির্বাহী সদস্য—২ আব্দুল হামিদ ও নির্বাহী সদস্য—৩ মুক্তাদীর হোসেন, খায়রুন নাহার ও আল আমিন, আলমগীর হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি